ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা–১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর মিরপুর–১০ এলাকার আদর্শ স্কুল মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ঢাকা–১৫ আসনের উদ্যোগে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১০–দলীয় নির্বাচনী ঐক্য জোটের অন্যান্য নেতারাও সভায় বক্তব্য রাখবেন।
এই জনসভার মধ্য দিয়েই ঢাকা–১৫ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করছেন জামায়াতে ইসলামীর আমির।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়