1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৬.৭ ডিগ্রিতে—চরম ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ

আবহাওয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

উত্তরের জেলা নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। বুধবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এ বছর সারাদেশে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাত থেকেই পুরো জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। এর সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়ে যায়। গত দুই দিন দিনে সূর্যের দেখা মিললেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীত ভয়াবহ রূপ নিচ্ছে।

হঠাৎ করে শীতের প্রকোপ বাড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে হাড়কাঁপানো ঠাণ্ডায় তাদের জীবনযাত্রা ও দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া কৃষিশ্রমিক ও রিকশাচালকরা চরম বিপাকে পড়েছেন।

বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় নওগাঁয় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তিন দিন আগেও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!