আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, আইনমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলবে। সে অনুযায়ী বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।
তিনি আরও বলেন, সরকার থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না এলেও বিচার কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। দায়িত্বে থাকা পর্যন্ত সব কার্যক্রম স্বাভাবিক গতিতে পরিচালিত হবে বলেও জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ন্যায়বিচারের স্বার্থেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখা প্রয়োজন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়