1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই: জাতিসংঘ

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। এ ধরনের সিদ্ধান্ত কেবল জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট থাকলেই নেওয়া হয়। বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের কাজের আওতায় নেই বলেও জানান তিনি।

তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচনসংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান মুখপাত্র। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ নিয়মিতভাবেই কারিগরি সহায়তা দিয়ে থাকে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রসঙ্গও ওঠে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কীভাবে দেখা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে স্তেফান দুজারিক বলেন, তিনি কোনো সংবাদ বা রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করেন না। সংবাদ বিশ্লেষণের দায়িত্ব সাংবাদিকদের—বলেও মন্তব্য করেন তিনি।

তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত অবাধে প্রকাশ করতে পারে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে যাবে।

এ সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে স্তেফান দুজারিক বলেন, তার মৃত্যুতে জাতিসংঘ তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!