1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ভোটের সংস্কৃতিতে পরিবর্তন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা নেই: ইসি মাছউদ

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশে ভোটের সাংস্কৃতিক পরিবেশে বড় ধরনের পরিবর্তন এসেছে এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন কোনো পক্ষের চাপে নেই বলেও তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি মাছউদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যথেষ্ট ভালো এবং নির্বাচন আয়োজনের জন্য সহায়ক পরিবেশ বিদ্যমান। এবার কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না বলেও তিনি আশ্বাস দেন।

তিনি জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রায় ১৮ লাখ নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছেন।

নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচনবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কমিশন কঠোর অবস্থানে রয়েছে।

রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে ইসি মাছউদ বলেন, বড় দুই দলের নেতারা কমিশনের নির্দেশনা মেনে পোস্টার অপসারণ ও সফর বাতিল করেছেন, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। একে অপরের বিরুদ্ধে বক্তব্যকে তিনি ভোটযুদ্ধের অংশ ও রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করেন।

এ সময় সব ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও টিমের সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!