1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শেরপুর-৩ আসনে গণভোট হচ্ছে না

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে শেরপুর-৩ আসনে গণভোট করা হবে না।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ বাতিল হয়েছিল। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছাড়ায় এই দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আখতার আহমেদ জানান, এ দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, রিটার্নিং অফিসারের বাছাই ৫ মার্চ এবং আপিল দাখিলের সময় ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

গণভোট সম্পর্কেও ইসি সচিব জানান, শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন নেই। অন্যটি আগে গণভোট হয়ে গেছে এবং সেখানে গণভোটের ডিফারেন্স আরেকটিতে অন্তর্ভুক্ত না হলেও সমস্যা হবে না।

পটভূমি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়লাভ করেন তারেক রহমান। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্বের জন্য কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয় এবং উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচন স্থগিত করে।

নতুন তফসিল অনুযায়ী, বগুড়া-৬ ও শেরপুর-৩ দুটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!