1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়ন কাজের কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় একটি অংশে আজ শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিস জানায়, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে ছেঙ্গারচর পৌরসভা, কলাকান্দা, মোহনপুর, এখলাপুর, জহিরাবাদ, গজরা, ষাটনল, কালিপুর ও ফরায়জিকান্দি ইউনিয়ন। পাশাপাশি আমিরাবাদ, সুলতানাবাদ, ফতেপুর পূর্ব ও পশ্চিম, ইসলামাবাদ, দুর্গাপুর, বাগানবাড়ী ও সাদুল্ল্যাপুর এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের ফলে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!