1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

জাহানারার যৌন হেনস্তার অভিযোগে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজারকে যৌন হেনস্তার অভিযোগে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৮ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ তথ্য নিশ্চিত করে।

সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগ ছাড়াও নারী দলের বর্তমান সদস্যদের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও এই কমিটি খতিয়ে দেখবে বলে জানিয়েছে বিসিবি। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবারই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানায় বিসিবি। এদিকে, নারী দলের অস্বস্তিকর পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন আরেক সাবেক অধিনায়ক রুমানা আহমেদও।

উল্লেখ্য, ৬ নভেম্বর ইউটিউবের এক সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক পেসার জাহানারা আলম অভিযোগ করেন, সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত টিম ম্যানেজার তাওহীদ মাহমুদ তাকে যৌনভাবে হেনস্তা করেছিলেন। জাহানারার দাবি, বিষয়টি বিসিবিকে জানালেও কোনো প্রতিকার পাননি। তার এই বক্তব্য প্রকাশের পর ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং আরও কয়েকজন নারী ক্রিকেটারও নানা অনিয়মের বিরুদ্ধে মুখ খুলেছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!