1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

আজ থেকে বাস ও রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

আসন্ন ঈদকে সামনে রেখে আজ (৩ মার্চ) থেকে বাস ও রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে।

গাবতলী ও কল্যাণপুরকেন্দ্রিক বাস কোম্পানিগুলো ভোর থেকে কাউন্টার ও অনলাইন অ্যাপ—দুই মাধ্যমেই টিকিট বিক্রি করবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন গত শনিবার সভা করে এ সিদ্ধান্ত নেয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, ১২ মার্চ থেকে ‘ঈদের ভাড়া’ কার্যকর হবে। প্রতিটি কাউন্টারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো থাকবে এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া যাবে না। তবে এসি ও স্লিপার বাসের ভাড়া বিআরটিএ নির্ধারণ করে না, ফলে এসব বাসে ভাড়া বাড়ার প্রবণতা রয়েছে।

এদিকে, মঙ্গলবার সকাল থেকে ১৩ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। পর্যায়ক্রমে ৪ মার্চ থেকে ১৪ মার্চের, ৫ মার্চ থেকে ১৫ মার্চের, ৬ মার্চ থেকে ১৬ মার্চের, ৭ মার্চ থেকে ১৭ মার্চের, ৮ মার্চ থেকে ১৮ মার্চের এবং ৯ মার্চ থেকে ১৯ মার্চের টিকিট পাওয়া যাবে।

গতবারের মতো এবারও রেলের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু করবে রেলওয়ে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!