1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ব্রাজিলে টর্নেডোর তাণ্ডব: ৫ নিহত, আহত ৪০০-এর বেশি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত পাঁচ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় আবহাওয়া দপ্তর জানায়, শুক্রবার পারানা রাজ্যের রিও বোনিতো দো ইগুয়াকু শহরে টর্নেডোটি আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অসংখ্য গাড়ি উল্টে যায়।

পারানা রাজ্য সরকারের হিসাবে, এখন পর্যন্ত ৫ জন নিহত, ৪৩২ জন আহত এবং ২ জন নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পারানার পরিবেশগত প্রযুক্তি ও পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, প্রায় ১৪ হাজার জনসংখ্যার রিও বোনিতো দো ইগুয়াকুতে টর্নেডোর সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার

সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, শহরের প্রায় ৮০ শতাংশ এলাকা ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড়ে পুরো ঘরবাড়ি ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে।

পারানা সিভিল ডিফেন্স এজেন্সির প্রধান ফার্নান্দো শুনিগ স্থানীয় গণমাধ্যমকে বলেন, “এটি একেবারে যুদ্ধক্ষেত্রের মতো। টর্নেডোটি শহরের মাঝখানে আঘাত করায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।”

দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পারানাসহ দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাটারিনারিও গ্র্যান্ডে দো সুল রাজ্যে নতুন করে বিপজ্জনক ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!