আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বগুড়ার সোনাতলায় প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৪ জন প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩১৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৩৮ জন পোলিং অফিসারের জন্য পৃথক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন, উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, থানার ওসি কবির হোসেন, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন এবং উপজেলা নির্বাচন অফিসার সোহাগ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়