বাংলাদেশে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার ঝুঁকির কথা উল্লেখ করে যুক্তরাজ্য তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এ সতর্কতা জারি করে।
এফসিডিও জানায়, অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া বাংলাদেশের অধিকাংশ এলাকায় এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ভ্রমণ এড়িয়ে চলতে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।
নাগরিকদের চারপাশে সচেতন থাকা, বড় জমায়েত ও সংবেদনশীল স্থান এড়িয়ে চলা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মানার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতার বাইরে ভ্রমণ করলে ভ্রমণ বীমা বাতিল হতে পারে বলেও জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়