1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর কারাদণ্ড, টিউলিপসহ স্বজনদের দণ্ড

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বোন শেখ রেহানার সন্তান যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার অন্যান্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে রাজউকের সদস্য খুরশিদ আলমকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং রাজউক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে ১৮ জানুয়ারি যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষাপটে রাজউকের পূর্বাচল প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ সংক্রান্ত ছয়টি মামলা ২০২৫ সালের জানুয়ারিতে দুদক দায়ের করে।

এর মধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে চারটি মামলার রায় ইতোমধ্যে হয়েছে। এসব মামলায় শেখ হাসিনার মোট সাজা দাঁড়িয়েছে ২৬ বছরের সশ্রম কারাদণ্ড। পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে পুতুলকে ৫ বছর করে, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপ সিদ্দিককে ২ বছরের সাজা দেওয়া হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!