1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

হোয়াইট হাউসের কাছেই ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছেই ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত দুই সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। হামলাটি কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে তদন্ত করা হবে এবং বিষয়টিকে আইন-প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল বলেন, হামলাকারী একজনই ছিল। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে সে আহত হয় এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তিনি গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছেন।

সূত্র: বিবিসি

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!