1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি কয়েকদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী গণমাধ্যমকে ত্বকীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে হাফেজ ত্বকীকে দাফন করা হবে। বর্তমানে দাফনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

হাফেজ সাইফুর রহমান ত্বকী ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে দেশব্যাপী আলোচনায় আসেন। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয় অর্জন করেন তিনি।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন এই বিশ্বজয়ী হাফেজ। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!