1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

আগামী মঙ্গলবার থেকে কার্যকর এনইআইআর, আনঅফিসিয়াল ফোন বিক্রিতে মিলছে মার্চ পর্যন্ত সময়

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম কার্যকর হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে মজুত ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল মোবাইল ফোন বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম জানান, মার্চ মাস পর্যন্ত আনঅফিসিয়াল ফোন কিনলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং বন্ধ হবে না। তবে মার্চের পর থেকে আনঅফিসিয়াল ফোন বিক্রির কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও জানান, এ বিষয়ে সরকার বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

অন্যদিকে, এনইআইআর সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং উন্মুক্ত মুঠোফোন আমদানির দাবিতে আজ সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা। সড়কে কাঠ–বাঁশ জড়ো করে আগুন ধরিয়ে তারা স্লোগান দিতে থাকেন এবং কিছু যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে। এতে পথচারী ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

ফোন বিক্রেতাদের এই আন্দোলন প্রসঙ্গে মো. আসলাম বলেন, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!