1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযান, নিহত অন্তত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের চালানো এক নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাসদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন। এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস

নাম প্রকাশ না করার শর্তে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। অভিযানের সময় দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভেনেজুয়েলার মাটিতে সেনা নামানোর আগে যুক্তরাষ্ট্র ব্যাপক আকারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার অভিযান চালায়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, এই অভিযানে ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়। লক্ষ্য ছিল ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে সামরিক হেলিকপ্টারগুলোর নিরাপদ অবতরণ নিশ্চিত করা। পরে হেলিকপ্টারযোগে নামানো সেনারা সরাসরি মাদুরোর অবস্থান লক্ষ্য করে অভিযান চালায়।

নিহতের প্রকৃত সংখ্যা ও অভিযানের বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে হোয়াইট হাউস কিংবা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশটির বাইরে নিয়ে যায়। এ ঘটনাকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘শক্তিশালী ও চমকপ্রদ প্রদর্শন’ বলে আখ্যা দেন।

ট্রাম্প আরও বলেন, “নিরাপদ, সঠিক ও বিচক্ষণ রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিচালনার দায়িত্ব নেবে।”

এদিকে একই দিন নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কৌঁসুলিরা একটি অভিযোগপত্র প্রকাশ করেন। এতে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!