মেট্রোরেল স্টেশন এলাকায় অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
গত ১৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বের হওয়ার পথ, ট্রেনের ভেতর এবং সংশ্লিষ্ট স্থাপনাসমূহে পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি, ইউটিউব বা সামাজিক মাধ্যমে প্রচার, লাইভ স্ট্রিমিং, শুটিং কিংবা ফটোগ্রাফি করা যাবে না।
নিষেধাজ্ঞা অমান্য করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বাণিজ্যিক শুটিং বা ফটোগ্রাফির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে অনুমোদন নেওয়া যাবে।
যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়