1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

দীর্ঘ প্রেমের পর বিয়েবন্ধনে বিজয়–রাশমিকা

বিনোদন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

দীর্ঘদিনের প্রেম ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডারাশমিকা মান্দানা। বৃহস্পতিবার রাজস্থানের রাজকীয় শহর উদয়পুর-এর একটি রিসোর্টে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

পাঁচ বছরের সম্পর্কের পর ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘বিরোশ’ জুটির এই বিয়ে হয় তেলুগু ও কোদাভা—দুই সংস্কৃতির আচার মেনে। বিজয়ের পারিবারিক নিয়মে সকালে শুভলগ্নে বিয়ে শুরু হয় এবং পরে রাশমিকাদের রীতিতে সূর্যাস্তের সময় আরেক দফা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিয়ের পর বিজয়-রাশমিকার বন্ধুরা মিডিয়া ও উপস্থিত মানুষদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং আশপাশের শিশুদের মধ্যেও মিষ্টি দেন। ২৩ ফেব্রুয়ারি দুই পরিবারসহ তারা উদয়পুরে পৌঁছান। অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের ঘনিষ্ঠ কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কেও। তিনি উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠান।

২০১৮ সালে গীতা গোবিন্দম এবং ২০১৯ সালে ডিয়ার কমরেড সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে গত অক্টোবরে ঘনিষ্ঠ আয়োজনে বাগদান সম্পন্ন করেন তারা।

শোনা যাচ্ছে, বিয়ের পর প্রায় এক মাস কাজ থেকে বিরতি নেবেন এই তারকা দম্পতি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!