1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে যাবেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!