1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান মাছুউদ

তিনি বলেন, নির্বাচনের তারিখ ও সার্বিক প্রস্তুতির বিষয়টি আজই নির্বাচন কমিশনের সচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। কমিশনের পক্ষ থেকে তিনিই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৩ ফেব্রুয়ারি নুরুজ্জামান বাদল-এর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছিলেন। তার মৃত্যুর পরদিন ৪ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচন কমিশন আসনটির নির্বাচন স্থগিত ঘোষণা করে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর (১) উপধারায় বলা হয়েছে—মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

অন্যদিকে, তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে বগুড়া-৬ঢাকা-১৭—এই দুই আসন থেকে নির্বাচন করে বিজয়ী হন। নির্বাচনী বিধি অনুযায়ী একজন প্রার্থী একাধিক আসনে জয়ী হলে তাকে একটি আসন রেখে অন্যটি ছেড়ে দিতে হয়।

পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটিকে শূন্য ঘোষণা করে এবং সেখানে উপনির্বাচনের উদ্যোগ নেয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!