1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

উৎসবমুখর পরিবেশে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশে এবারই প্রথম সংসদ নির্বাচনের দিনেই একযোগে অনুষ্ঠিত হচ্ছে গণভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সারাদেশের সব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ফজরের নামাজ শেষ করেই অনেক ভোটার কেন্দ্রের সামনে এসে উপস্থিত হন। নির্ধারিত সময়ের আগে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া হলেও আগেভাগেই কেন্দ্রের সামনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের অস্থায়ী বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করা হচ্ছে। পোলিং এজেন্টরা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশ করছেন। তাদের প্রবেশের সময় কাগজপত্র যাচাইসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভোটকেন্দ্রের ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোর সামনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!