প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ২:৩৫ পি.এম
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ জেলায় বিজিবি মোতায়েন
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত এই মোতায়েন কার্যকর থাকবে।
এছাড়া দেশের অন্যান্য জেলাতেও প্রয়োজন দেখা দিলে দ্রুত মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
বিজিবি জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি সর্বদা প্রস্তুত রয়েছে।