1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সচিবালয় থেকে হেঁটে ‘একুশে পদক’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশের পর ৯টা ৩০ মিনিটে তিনি নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কারসহ নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এরপর সকাল ১০টা ৪৭ মিনিটে সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে হেঁটে তিনি মিলনায়তনে রওনা হন। অনুষ্ঠানে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রদান করেন।

এ বছর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পদক পাবেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!