1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর বাসা-বাড়ি ও ফ্ল্যাট থেকে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আবদুস সালাম

রাজধানীর লালবাগ এলাকায় ২৪ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম জানান, বাড়িঘর ও দোকানের বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখতে হবে, সেখান থেকেই সিটি করপোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবে। কোনো বাসা থেকে বর্জ্য সংগ্রহের জন্য ১০০ টাকার বেশি নিলে সংশ্লিষ্ট ঠিকাদারের অনুমোদন বাতিল করা হবে।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান নির্দেশনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এজন্য নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এলাকার ঐতিহ্যবাহী খাবার সংস্কৃতি ও ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করতে হবে, যাতে দেশি-বিদেশি পর্যটকরা পুরান ঢাকায় আসতে আগ্রহী হন।

মহানগরে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক বিষয়ে তিনি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। যে-ই অপরাধে জড়িত থাকুক, তাকে ছাড় দেওয়া হবে না।

এ সময় ঢাকায় মশার উপদ্রপ বাড়ার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, মশা নিধনে সিটি করপোরেশনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

ইফতার অনুষ্ঠানে হামিদুর রহমান হামিদ ও মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন খেলার মাঠ পরিচালনা কমিটির সভাপতি রবিন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!