যশোরের অভয়নগরে শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে রাকিবুল সরদার (২৭) নামে এক যুবককে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া বাজারের নুরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের পর রাকিবুলের স্বীকারোক্তি অনুযায়ী তার কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন, ৩২ রাউন্ড পিস্তলের গুলি, ২৪টি শর্টগানের খালি কার্তুজ, ৯টি পিস্তলের খালি কার্তুজ, একটি শর্টগান ব্যারেল ও একটি শর্টগানের বুলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া চারটি চাকু, একটি কুড়াল, তিনটি পাসপোর্ট, দুটি স্মার্টফোন, ১৩টি আইডি কার্ড, ছয়টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড এবং তিনটি ইয়াবা সেবনের কাঠিও জব্দ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়