1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার জি-টু-জি ভিত্তিতে গম আমদানি শুরু করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে প্রথমবারের মতো সরকার টু সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার।

শনিবার (২৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি নর্স স্ট্রাইড’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (ইউএসডিএ)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে এই আমদানি কার্যক্রম চলছে।

ইতোমধ্যে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে এবং পরীক্ষার ফলাফল পাওয়ার পর দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রামে এবং বাকি ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!