1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

আইরিশদের হোয়াইটওয়াশ করে ২১৭ রানের জয়ে সিরিজ শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিজের শততম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি স্মরণীয় মুহূর্ত উপহার দিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দুই টেস্টেই দাপুটে জয় তুলে নিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা।

রোববার (২৩ নভেম্বর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনের খেলা শুরুর পরই প্রতিরোধ গড়ে আয়ারল্যান্ড। লাঞ্চের আগে-পরে দুই উইকেট হারালেও ৮ উইকেটে ২৬৩ রান তোলে তারা। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল আরও ২৪৬ রান।

ইতিহাস গড়তে হলে দেড় সেশনে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে হতো আইরিশদের। হাতে ছিল মাত্র দুই উইকেট। এই অবস্থায় কার্টিস ক্যাম্ফারকে সঙ্গে নিয়ে গেভিন হোয়ে ৫৪ রানের জুটি গড়েন। ক্যাম্ফার একাই লড়াই করে করেন অপরাজিত ৭১ রান, তবে তাকে আউট করতে পারেনি বাংলাদেশের বোলাররা।

অবশেষে হাসান মুরাদের বলে এলবিডব্লিউ হয়ে গেভিন হোয়ে ফিরে গেলে ভাঙে সেই জুটি। পরের বলেই বোল্ড হয়ে বিদায় নেন ম্যাথু হাম্প্রেস। ২৯১ রানে শেষ হয় আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস এবং নিশ্চিত হয় বাংলাদেশের ২১৭ রানের বিশাল জয়।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ চারটি করে উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ।

এর মাধ্যমে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিশ্চিত করলো বাংলাদেশ।
এখন দুই দল আবার মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। আগামী ২৭ নভেম্বর চট্টগ্রামে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ঢাকার শেরে বাংলায়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!