1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

জরিপে এগিয়ে তারেক রহমান, প্রধানমন্ত্রী হিসেবে আস্থা ৪২.১ শতাংশ ভোটারের

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হবেন—এ প্রশ্নে সবচেয়ে বেশি ভোটার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করেছেন। বেসরকারি সংস্থা সোচ্চারের এক জরিপে ৪২.১ শতাংশ ভোটার মনে করেন, তারেক রহমানই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপে ঢাকা-১৭, ঢাকা-১৫, ঢাকা-১১ ও ঢাকা-১৩ আসনের মোট ২ হাজার ২৪১ জন ভোটারের মতামত নেওয়া হয়।

জরিপ অনুযায়ী, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন বলে মনে করেন ৩৪.৯ শতাংশ ভোটার। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখেছেন মাত্র ১.৮ শতাংশ। এ বিষয়ে সিদ্ধান্তহীন ১৬.২ শতাংশ এবং মত দিতে অনিচ্ছুক ৪.১ শতাংশ ভোটার।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটারদের ৪২.৪ শতাংশ ও নারী ভোটারদের ৪১.৭ শতাংশ তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। ডা. শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন পুরুষদের ৩৪.৩ শতাংশ এবং নারীদের ৩৫.৫ শতাংশ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!