1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

গ্রামীণফোনে চালু হলো ওয়াই-ফাই কলিং সেবা, ডিজিটাল সংযোগে নতুন মাইলফলক

টেক ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিওওয়াইফাই) প্রযুক্তি ব্যবহার করে ওয়াই-ফাই কলিং সেবা চালু করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। দেশের ডিজিটাল সংযোগের অগ্রযাত্রায় এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ওয়াই-ফাই কলিং সেবা চালুর ফলে ভিওএলটিই (ভয়েস ওভার এলটিই) সুবিধাভোগী গ্রামীণফোন গ্রাহকরা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে আরও স্পষ্ট ও উচ্চমানসম্পন্ন ভয়েস কল উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় থাকলে মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলেও গ্রাহকরা নিরবচ্ছিন্ন কলিং সুবিধা পাবেন।

গ্রামীণফোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেবার মান নিশ্চিত করতে প্রাথমিকভাবে আইএসপি পার্টনার হিসেবে ব্র্যাকনেট, কার্নিভাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড ও এমআইমি-ইন্টারনেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। এই সেবাটি বিশেষভাবে কলের মান উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে এবং কোনো অতিরিক্ত অ্যাপ ব্যবহার ছাড়াই গ্রাহকরা সহজে সেবাটি উপভোগ করতে পারবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং দেশব্যাপী আরও নির্ভরযোগ্য যোগাযোগ সেবা নিশ্চিত করাই গ্রামীণফোনের লক্ষ্য। ওয়াই-ফাই কলিং চালু সেই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন।

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন,
‘প্রতিনিয়ত উদ্ভাবন ও নতুন ডিজিটাল সেবা চালুর মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াই-ফাই কলিং সেবা চালু আমাদের সেই অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে গ্রাহকরা ওয়াই-ফাই নেটওয়ার্কে আরও স্পষ্ট ও উন্নত মানের ভয়েস কল উপভোগ করতে পারবেন।’

মোবাইল অপারেটর থেকে টেলকো-টেক কোম্পানিতে রূপান্তরের লক্ষ্যে গ্রামীণফোনের চলমান অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে এই নতুন সেবা। বাড়তি কোনো খরচ ছাড়াই উন্নত ভয়েস কলিং সুবিধা প্রদান গ্রামীণফোনের গ্রাহককেন্দ্রিক প্রতিশ্রুতিরই অংশ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!