1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি, শীতের ভোগান্তি চরমে

আবহাওয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

কয়েকদিন সূর্যের দেখা মেলায় ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছিল। তবে আবারও তা কমে গেছে। রবিবার (৪ জানুয়ারি) রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে ঢাকার সর্বনিম্ন। এর আগে ১ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় শীতের ভোগান্তি চরমে পৌঁছেছে। রোববার সারাদিন রাজধানীর আকাশে সূর্যের দেখা মেলেনি। ভোর থেকেই কুয়াশা ও কনকনে হিমেল বাতাসে নগরজীবনের চলাচল হয়ে পড়ে কষ্টকর। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে ফুটপাতে বসবাসকারী ও দিনমজুররা।

অনেকে সকালে আগের কয়েকদিনের আবহাওয়া বিবেচনায় গরম পোশাক ছাড়া কাজে বের হলেও দুপুরের পর হঠাৎ তাপমাত্রা আরও নেমে যাওয়ায় বিপাকে পড়েন। শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে।

রোববার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!