1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

৩১ জানুয়ারি সোহরাওয়ার্দীতে জামায়াতের নারী সমাবেশ

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

সারাদেশে ইলেকশন ক্যাম্পেইনের সময় নারীকর্মীদের হেনস্তা, তাদের ওপর হামলা এবং রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ করবে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে।”

ডা. তাহের আরও বলেন, “এই প্রথম বলা যায়, আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছে। নারীদের ওপর হামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!