1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন

আইসিটির অবমাননাকর ছবি ও মন্তব্য সরানোর নির্দেশে গণমাধ্যমে চিঠি

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারপতিদের বিকৃত ছবি এবং অবমাননাকর মন্তব্য কোনও গণমাধ্যমে প্রকাশিত থাকলে তা অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সব গণমাধ্যম (প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন) নির্বাহীদের কাছে এ বিষয়ে চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, ট্রাইব্যুনালের ছবি বিভিন্ন মাধ্যমে বিকৃতভাবে বা নেতিবাচকভাবে প্রচারিত হচ্ছে, যা ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর।

চিঠিতে বলা হয়েছে, “ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচারপতিদের জন্য অবমাননাকর ও অপমানজনক যেকোনো ছবি, তথ্য, মন্তব্য বা বক্তব্য প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়ে থাকলে তা অবিলম্বে অপসারণ করতে হবে।”

এ বিষয়ে ট্রাইব্যুনাল-১ গত ২৩ নভেম্বর ‘কনটেন্ট প্রসেডিং (সুয়োমুটো) নম্বর-৩ অব ২০২৫’ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে—সব ধরনের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননাকর ছবি, অবমাননাকর বা হেয়প্রসূত তথ্য, মন্তব্য বা বিবৃতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

চিঠিতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে, তারা আইন লঙ্ঘন না করে এবং ট্রাইব্যুনালের ভাবমূর্তি, মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন না করে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ ও প্রচার করবে। এছাড়া ভবিষ্যতে ট্রাইব্যুনাল বা তার বিচারপতিদের জন্য অবমাননাকর বক্তব্য, মন্তব্য, ছবি বা তথ্য কোনও মাধ্যমে প্রকাশিত না হওয়ার জন্য নির্দেশনা প্রতিপালনের অনুরোধ করা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!