1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন চাইলেন তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

জাতিসংঘ–এর ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–এর প্রতি সমর্থন দেওয়ার জন্য ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা–য় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সব সময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতা সফল হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এ লক্ষ্য অর্জনে বন্ধুরাষ্ট্রগুলোর সক্রিয় সহযোগিতাও কামনা করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!