1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ইতালির সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

রিফাত হোসেন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, উন্নয়ন সহযোগিতা, নিরাপদ অভিবাসন এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতালি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি আরও জানান, বাংলাদেশ ভবিষ্যতে ইতালির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। বিশেষ করে নিরাপদ অভিবাসন ও শ্রমবাজার সম্প্রসারণে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ইতালি বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত করতে চায়। তিনি উল্লেখ করেন, ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এর ফলে নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সহজ হবে এবং অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন, শ্রমবাজার এবং দক্ষ জনশক্তি প্রেরণ বিষয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। এর পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্র মন্ত্রীর অভিনন্দনপত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। জবাবে মন্ত্রী সুবিধাজনক সময়ে ইতালি সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, অভিবাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ইতালি দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!