মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—কাজলী গ্রামের সুরুজ ইসলামের ছেলে আপন আলী (২১), সুরত আলী জোয়ার্দারের ছেলে সোহান জোয়ার্দার (২৬), বারুইপাড়া গ্রামের মৃত ছামাদ খন্দকারের ছেলে মতিয়ার খন্দকার (৬৫) এবং মৃত মানিক খার ছেলে নয়ন খা (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ-এর শ্রীপুর থানা পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়