1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের টেকনাফে একটি পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার একটি পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। পুলিশ জানিয়েছে, তারা সবাই স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গিয়ে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি দেখে তারা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর মধ্যে নিজের ছেলেকে শনাক্ত করেন।

ঘটনার বিষয়ে টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!