1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া সমন্বয়, কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহন খাতে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে দেশের বাসভাড়া নতুন করে সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৈঠকটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, ঢাকাচট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, শুধু মহানগর নয়, আন্তঃজেলা পরিবহনেও একই হারে ভাড়া বাড়ানো হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটসহ সব দূরপাল্লার পরিবহনে প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়তি ভাড়া কার্যকর হবে।

তিনি আরও বলেন, এই ভাড়া সমন্বয় আজ থেকেই কার্যকর হয়েছে এবং এটি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে আপাতত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে না।

মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমে গেলে বাসভাড়াও সমন্বয় করে কমানো হবে। তবে রেলপথে ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দামে প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি করা হয়।

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের দাবি উঠেছিল পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে। এর প্রেক্ষিতে সরকার নতুন এই ভাড়া নির্ধারণ করে।

এর আগে সর্বশেষ ২০২২ সালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। নতুন এই সিদ্ধান্তে যাত্রীদের ব্যয় কিছুটা বাড়লেও পরিবহন খাতের ব্যয় সামাল দিতে এটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!