বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
সাক্ষাতে বাংলাদেশ স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন।
এ সময় ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্কাউটস সম্মেলন নিয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
সাক্ষাতের শুরুতে স্কাউটস প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দেন। বৈঠকে স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারণে সরকারের সহযোগিতা কামনা করা হয়।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়