1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ উপায়

লাইফ স্টাইল ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন অনেকেই ঘরে ফিরেও স্বস্তি পাচ্ছেন না। যাদের বাসায় এসি নেই, তাদের জন্য কিছু সহজ কৌশলেই ঘরকে তুলনামূলক শীতল রাখা সম্ভব।

খোলা জানালার সামনে ভেজা চাদর বা কাপড় ঝুলিয়ে রাখতে পারেন। এতে বাইরে থেকে আসা গরম বাতাস কিছুটা ঠান্ডা হয়ে ঘরে ঢোকে। একইভাবে ঘরের ভেতরেও ভেজা কাঁথা বা কাপড় মেলে রাখলে তাপমাত্রা কিছুটা কমে।

রাতে টিউবলাইটের বদলে এলইডি লাইট ব্যবহার করা ভালো। অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখলে ঘরের তাপ কম তৈরি হয়। ঘুমানোর আগে সম্ভব হলে সব আলো নিভিয়ে রাখুন।

ফ্যানের সামনে বাটি ভর্তি বরফ রাখলে ঠান্ডা বাতাস পাওয়া যায়। আবার সিলিং ফ্যানের নিচে পানি ভর্তি বালতি রাখলেও কিছুটা শীতলতা তৈরি হয়।

ঘুমানোর আগে মেঝে হালকা ভেজা করে মুছে নিতে পারেন। এতে ঘর কিছুটা ঠান্ডা থাকে। বিছানায় হালকা রঙের সুতির চাদর ব্যবহার করা ভালো, চাইলে শীতলপাটিও ব্যবহার করতে পারেন।

ঘরের ভেতরে বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য ভেন্টিলেটর পরিষ্কার রাখা জরুরি।

ইনডোর গাছ যেমন মানি প্ল্যান্ট, অ্যালোভেরা বা অ্যারিকা পাম ঘরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। এসব গাছ বাতাসের গুণগত মানও উন্নত করে।

এছাড়া এই সময় হেয়ার ড্রায়ার, ওয়াটার হিটার, আয়রনের মতো তাপ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার কমিয়ে দিলে ঘর তুলনামূলক ঠান্ডা রাখা সম্ভব।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!