1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জামায়াতের ‘জুলাই শহিদ পরিবার ও যোদ্ধা সমাবেশ’

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান-এ আগামী শনিবার “জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ” আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একই দিন সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন কেন্দ্রীয় নেতা। তাঁদের মধ্যে রয়েছেন মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নূরুল ইসলাম বুলবুল এমপি, মাওলানা আ.ফ.ম আবদুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মো. দেলোয়ার হোসাইন, মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ড. আবদুল মান্নান, নাজিমুদ্দিন মোল্লা, শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, শাহীন আহমদ খান, আবদুস সাত্তার সুমন, মাইনুদ্দিন, ডা. আতিয়ার রহমান ও ডা. মারুফ শাহরিয়ারসহ আরও অনেকে।

সভায় আসন্ন সমাবেশের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই সমাবেশে জুলাইয়ের ঘটনাসংশ্লিষ্ট শহিদ পরিবারের সদস্য ও অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!