1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

রাজধানীর কমলাপুর রেলস্টেশন-এ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আসমা ভুঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আব্দুল মমিন ভুঁইয়া জানান, তাদের বাড়ি ঢাকার দক্ষিণ খান মোল্লারটেক এলাকায়। তাদের তিন মেয়ে রয়েছে। এর মধ্যে এক মেয়ের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ-এ। সকালে মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তারা বিমানবন্দর এলাকা থেকে ট্রেনে করে কমলাপুর স্টেশনে আসেন। সেখান থেকে আরেকটি ট্রেনে নারায়ণগঞ্জ যাওয়ার পরিকল্পনা ছিল।

তিনি জানান, স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে তাড়াহুড়া করে উঠতে গিয়ে পা পিছলে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান তার স্ত্রী। এতে তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানা-এর উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, সকালে কমলাপুর স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!