1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই তেহরানের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পাকিস্তানি ইংরেজি দৈনিক ডন-এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসমাইল বাঘাই তার পোস্টে উল্লেখ করেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ ও অবস্থান পাকিস্তান সরকারের কাছে তুলে ধরা হবে। তিনি আরও জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, আব্বাস আরাগচি বর্তমানে তিনটি আঞ্চলিক দেশের সফরে রয়েছেন। পাকিস্তান সফর শেষে তার ওমান ও রাশিয়া যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য সরাসরি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আগামীকাল সকালে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!