1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দেশজুড়ে শক্তিশালী বৃষ্টি বলয়ের পূর্বাভাস, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঝড়বৃষ্টির আশঙ্কা

আবহাওয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

দেশের দিকে প্রায় পূর্ণাঙ্গ একটি শক্তিশালী বৃষ্টি বলয় ধেয়ে আসছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়, যা দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। কিছু স্থানে ভারি থেকে অতিভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির তথ্যমতে, বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট বিভাগে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের কিছু এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি ধরনের এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি বলয়ের প্রভাব থাকবে। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে সময়কালকে সবচেয়ে বেশি সক্রিয় ধরা হচ্ছে। এর আগে ২৫ এপ্রিলও দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

এই পরিস্থিতির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বন্যাপ্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এছাড়া উজানে ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নামার আশঙ্কা রয়েছে, যা দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদী ও হাওরাঞ্চলে পানি দ্রুত বাড়াতে পারে।

বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে টানা বর্ষণের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!