দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত দেড় মাসে স্বাস্থ্য অধিদপ্তর-এর তথ্যমতে, হাম ও হামের উপসর্গে মোট ২৫১ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৪২ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২০৯ জন শিশু।
একই সময়ে দেশে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৩০ হাজার ৬০৭ শিশু।
শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায়ও পরিস্থিতির অবনতি দেখা গেছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু।
প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ-এ। এই বিভাগে হাম ও হাম সন্দেহে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদার এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়