1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

রিফাত হোসেন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জেলা কারাগার সংলগ্ন সস্তাপুর এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের চায়ের দোকান, একটি মোটরসাইকেল দোকান এবং আরও কয়েকটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে, সৃষ্টি হয় আতঙ্ক।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশন থেকে চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। তাদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া আরও দুটি ইউনিট রওনা দিয়েছিল, তবে চারটি ইউনিটের প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!