1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ম্যাকাই টেস্টে চরম বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ডারউইনে অবিশ্বাস্য জয়ের পর ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে ম্যাকাই টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে শুরুতেই মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চরম বিপাকে পড়েছে সফরকারীরা।

মাত্র ৭ ওভারের মধ্যেই ১২ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক একাই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধস নামিয়েছেন।

ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরান স্টার্ক। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে সাজঘরে পাঠান তিনি। বাংলাদেশের প্রথম তিন ব্যাটারই কোনো রান না করে আউট হন।

এরপর মুমিনুল হককে ৯ রানে ফেরান স্টার্ক। ৫ বল মোকাবিলা করে কোনো রান না করেই আউট হন লিটন দাস। ফলে শুরুতেই মাত্র ১২ রানে ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তিনি ইবাদত হোসেনের জায়গায় একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ হোম ওয়ানডে সিরিজে ৬ উইকেট নিয়েছিলেন শরিফুল।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ

ট্র্যাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page