1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বগুড়া লেখক চক্র পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি, কবি সম্মেলন শুরু ২৭ নভেম্বর বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ ঢাকার মঞ্চ মাতালেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া সচিবালয় মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন গ্যাস সংকটের মধ্যে তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের এমডি পদে পরিবর্তন পুতিনকে বন্ধু বলায় ট্রাম্পের সমালোচনায় জেলেনস্কি, তুলনা করলেন হিটলারের সঙ্গে শিক্ষা ও জীবিকা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন ১৬ ডিসেম্বর উদ্বোধনের পরিকল্পনা, তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি সোমবার নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে বসবাস করছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

বগুড়া লেখক চক্র পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি, কবি সম্মেলন শুরু ২৭ নভেম্বর

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষ্যে তিন দিনব্যাপী কবি সম্মেলনের আয়োজন করেছে বগুড়া লেখক চক্র। সম্মেলনে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আট বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সম্মেলনের তারিখ ও পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বগুড়া লেখক চক্রের সভাপতি এবং কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক।

ঘোষিত তালিকা অনুযায়ী, কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক হিসেবে ‘আনর্ত’ পত্রিকার জন্য রহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী হিসেবে মো. বায়েজিদ শেখ এ পুরস্কার পাচ্ছেন।

আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় তিন শতাধিক কবি, সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনকর্মী অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে ইসলাম রফিক জানান, ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ স্লোগানকে ধারণ করে বগুড়া লেখক চক্র দীর্ঘ ৩৮ বছর ধরে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিতে ১৯৮৯ সাল থেকে সংগঠনটি পুরস্কার প্রদান করে আসছে।

তিনি আরও জানান, আগামী ২৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

সম্মেলন উপলক্ষ্যে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, দুটি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ড্রনগর’ নামে একটি স্মারকগ্রন্থ এবং বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ প্রকাশ করা হবে।

সম্মেলনের দ্বিতীয় দিন ২৮ নভেম্বর বিকেল ৪টায় আট বিশিষ্ট ব্যক্তির হাতে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬’ তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে প্রত্যেককে ক্রেস্ট, সম্মাননাপত্র ও উত্তরীয় প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ এবং শ্রুতিনন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটন।

এ ছাড়া সংগঠনের পক্ষে বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক খৈয়াম কাদের, সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল।

এ সময় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ, শাকিবুল শাকিল, শাহানূর শাহিন, প্রতত সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page