1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫, আহত ১ সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা, আহত ১১ টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করল রূপপুরের প্রথম ইউনিট সাঁজোয়া যান চালিয়ে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী বোমা হামলা ও হত্যার মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় আওয়ামী লীগ: রিজভী বাংলাদেশের ৯১ রানের জবাবে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা শেখ হাসিনাকে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান, শেষ মুহূর্তের স্মৃতিচারণে জয় ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: প্রসিকিউশন

বাংলাদেশের ৯১ রানের জবাবে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের ব্যাটাররা যে উইকেটে একের পর এক উইকেট হারিয়েছেন, সেই পিচেই দাপট দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৯১ রানের জবাবে বড় লিডের পথে এগোচ্ছে স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজার ৯৬ রানের জুটি ভেঙেছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ।

সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিনের খেলায় ১৪৫ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৪৫ রান। ফলে বাংলাদেশের চেয়ে ৫৪ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক দল।

খালেদ আহমেদের বলে ইনসাইড এজ হয়ে আসা বলটি ব্যাটে লেগে গালিতে থাকা ফিল্ডার মাহফিজুল ইসলাম রবিনের হাতে যায়। সহজেই ক্যাচটি তালুবন্দি করে জুবায়ের হামজাকে সাজঘরে ফেরান তিনি। ২৭ রান করে আউট হন এই ব্যাটার।

অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছেন ওপেনার মার্কাস অ্যাকারম্যান। প্রথম দিন ৪৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন তিনি। পরে অর্ধশতক পূর্ণ করে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন এই ব্যাটার। প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৩ রানে অপরাজিত ছিলেন অ্যাকারম্যান। এর আগে জোহানেসবার্গ টেস্টে ১৫৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি।

হামজার বিদায়ের পর নতুন ব্যাটার হিসেবে ক্রিজে যোগ দিয়েছেন টনি ডি জর্জি। অ্যাকারম্যানের সঙ্গে জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার লিড আরও বাড়ানোর লক্ষ্য থাকবে তার।

এর আগে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ঘটে। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে ১ উইকেটে ৮৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page