1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫, আহত ১ সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা, আহত ১১ টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করল রূপপুরের প্রথম ইউনিট সাঁজোয়া যান চালিয়ে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী বোমা হামলা ও হত্যার মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় আওয়ামী লীগ: রিজভী বাংলাদেশের ৯১ রানের জবাবে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা শেখ হাসিনাকে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান, শেষ মুহূর্তের স্মৃতিচারণে জয় ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: প্রসিকিউশন

কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫, আহত ১

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী যাত্রী। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

ওসি সিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। অপর একজন নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩) এবং বান্দরবানের লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। সাইফুল পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

নিহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page